,

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সামরিক ও অর্থনৈতিক চাপের কারণে ইরানের পক্ষে আর দীর্ঘ সময় পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে না।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমার ধারণা, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না।”

ইরান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। তার ভাষ্য, তেহরান এমন একটি মার্কিন সরকার দেখতে চায়, যারা ইরানের ওপর কঠোর চাপ প্রয়োগ করবে না এবং দেশটিকে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার সুযোগ দেবে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। মার্কিন রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচনকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের কার্যক্রমের ওপর ভোটারদের মূল্যায়ন হিসেবেও দেখা হয়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ শুধু দেশটির পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে সীমাবদ্ধ নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, “আমি শুধু পারমাণবিক চুক্তির বিষয় নিয়ে কথা বলছি না।”

ভবিষ্যতে তেহরানের সঙ্গে আলোচনা হলে পারমাণবিক ইস্যু সেখানে গুরুত্বপূর্ণ থাকবে বলে জানান তিনি। তবে এর সঙ্গে আরও কয়েকটি বিষয় আলোচনায় আসতে পারে, যেগুলো কয়েক মাস আগেও আলোচনার সম্ভাব্য তালিকায় ছিল না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের সঙ্গে ভবিষ্যতে আলোচনা হতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প। তবে এই মুহূর্তে কোনো চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন আলোচনা করছে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

তার ভাষায়, “আলোচনার সুযোগ থাকতে পারে, তবে এখন এটি আমাদের বিবেচনায় নেই।”

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। তার দাবি, দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে এবং অর্থনীতি গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক চাপ ইরানকে দুর্বল করে তুলছে বলেও দাবি করেন তিনি। যুদ্ধের অবসান হলে এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়বে এবং তেলের দাম দ্রুত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের পর জ্বালানির দাম কমানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম ২ ডলারের নিচে নামিয়ে আনার চেষ্টা করবে বলে জানান তিনি।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ট্রাম্প দাবি করেন, ইরানের প্রায় নয়টি তেলবাহী জাহাজ অচল বা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, “আরও অনেক কিছু দেখতে পাবেন। আমরা তাদের প্রায় নয়টি তেলবাহী জাহাজ ধ্বংস করেছি।”

তবে ইরান যুদ্ধের অবসান নিয়ে ট্রাম্পের এই সময়সীমার পূর্বাভাস বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সামরিক পরিস্থিতি, কূটনৈতিক যোগাযোগ এবং দুই দেশের ভবিষ্যৎ আলোচনার ওপর।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি