,

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

news-image

অনলাইন ডেস্ক : দেশের গ্যাস ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব হিসেবে উল্লেখ করে দ্রুতই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

রিজভী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে দেশের সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার গ্যাস আমদানিসহ বিভিন্ন বিকল্প উদ্যোগ নিচ্ছে। সংকট ধীরে ধীরে কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমানো, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থাও স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে নারী নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহস ও দেশপ্রেমের মাধ্যমে দলকে সংগঠিত রেখেছেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছে। খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার এটিকে স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের চিন্তা করছে।

এ ছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নে নারীদের আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, নারীদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতনকারীরা কাপুরুষ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান

ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে ইলেকট্রিক ট্রেন