,

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯০২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত ১০০ জন মারা গেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ১ হাজার ১১৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের মধ্যে হামের উপসর্গ এবং ১৯ হাজার ৯০৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে রোগীদের বয়সভিত্তিক আলাদা কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে, যেকোনো বয়সে হাম হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

রোগতত্ত্ববিদরা জানান, হাম ছড়িয়ে পড়ার সময় হামের উপসর্গ নিয়ে হওয়া মৃত্যুগুলোকে প্রাদুর্ভাবের হিসাবের ক্ষেত্রে হামে মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান