,

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

news-image

 

অনলাইন ডেস্ক : ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হামলাকারীদের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে তিনি বাঁধনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস বলেন, দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখার কারণে বাঁধনকে নিয়ে তারা গর্বিত। একই সঙ্গে হামলাকারীদের মানবিকতাহীন ও খুনিদের সহযোগী হিসেবে আখ্যায়িত করেন তিনি।

বাঁধনের উদ্দেশে সারজিস আরও বলেন, এ ঘটনায় যেন তিনি কষ্ট না পান। তিনি ও দেশের মানুষ তার পাশে আছেন বলেও আশ্বস্ত করেন এনসিপির এই নেতা।

জানা গেছে, ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় বাঁধন হেনস্তার শিকার হন। এ সময় তার দিকে কোক ও ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে আঘাত করার অভিযোগও উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তারা অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ ও দেশদ্রোহী বলে কটূক্তি করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশের কারণেই বাঁধনকে লক্ষ্য করে এ হামলা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

আ. লীগকে ‘মাফিয়া গ্যাং’ বললেন তথ্য উপদেষ্টা