,

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে এতে থাকা চার বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। তারা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

বাংলাদেশি দূতাবাস ও নিহতদের পরিবারের সূত্রে জানা গেছে, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। এর মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।

নিহত অন্য দুজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।