,

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

news-image

অনলাইন ডেস্ক : দেশজুড়ে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এলিট ফোর্স র‍্যাবকে।

হারানো সরকারি অস্ত্রের অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানা থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। র‍্যাব জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্যের ভিত্তিতে নিরাপদে পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানায়। একই সঙ্গে বিষয়টি জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং হারানো সরকারি অস্ত্র দ্রুত উদ্ধারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য দিতে র‍্যাবের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও তথ্য জানানো যাবে।