,

আগ্নেয় ছাইয়ে ইন্দোনেশিয়ায় ২.৭ লাখ যাত্রী আটকা

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে দেশটির বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। আগ্নেয় ছাইয়ের কারণে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা আগ্নেয়গিরিটিতে শুক্রবার গভীর রাতে অগ্ন্যুৎপাত শুরু হয়। লাভার পাশাপাশি বিপুল পরিমাণ ছাই বাতাসে ছড়িয়ে পড়ে, যার প্রভাব জাকার্তা ও লামপুংয়ের আকাশেও পড়েছে।

ছাইয়ের উপস্থিতি শনাক্ত হওয়ার পর জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরসহ চারটি বিমানবন্দরের কার্যক্রম সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ফলে টানা দ্বিতীয় দিনের মতো বিমান চলাচল ব্যাহত হয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

সোমবার বিমানবন্দরগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। অনেকে টিকিটের অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করেন, আবার কেউ ফ্লাইট কখন চালু হবে সে বিষয়ে তথ্যের জন্য অপেক্ষা করেন।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, আগামী কয়েক দিন আনাক ক্রাকাতাউয়ে আরও অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজের তথ্য অনুযায়ী, আগ্নেয় ছাই জাভা অঞ্চলে প্রায় ৬ হাজার মিটার এবং সুমাত্রা অঞ্চলে ১৫ হাজার মিটার উচ্চতায় পৌঁছেছে। পশ্চিম জাভার বানতেন প্রদেশের কিছু এলাকাতেও ছাই ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর