এক উপজেলার সব ইউপিতে একই দিনে ভোটের পরিকল্পনা
অনলাইন ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একটি উপজেলার সব ইউনিয়ন পরিষদে (ইউপি) একই ধাপে ভোট নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের ধাপের সংখ্যা এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েকটি ধাপে আয়োজন করা হবে। পাঁচ বা ছয় ধাপে ভোট নেওয়াসহ বিভিন্ন বিকল্প নিয়ে কমিশন আলোচনা করছে। একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়নে একই ধাপে ভোট করার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, একই উপজেলার ইউনিয়নগুলোকে ভিন্ন ভিন্ন ধাপে ভোটের আওতায় আনলে নির্বাচনে প্র










