,

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

news-image

অনলাইন ডেস্ক : দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি।

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী রাহাত আরা বেগম। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সফর।

স্টেডিয়াম মাঠে পৌঁছানোর পর স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সংবর্ধনা কমিটির প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে তিনি ঠাকুরগাঁও সার্কিট হাউজে গেলে বাংলাদেশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি সেনুয়া কবরস্থানে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করেন। সেখানে দোয়া ও মোনাজাত শেষে পাশের মসজিদের মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এরপর শহরের নিজ বাসভবনে যান তিনি।

সফরের প্রথম দিন রোববার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সোমবার সফরের শেষ দিনে সকাল সাড়ে ৯টা থেকে একইভাবে স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দুপুরে নিজ বাসভবনে ফিরে খাবার ও বিশ্রাম শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল জাতীয় সংসদ সদস্য, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠক