,

সংসদের বাইরে বিরোধীদের ‘৭১-এর রূপ’ দেখেন এ্যানি

news-image

অনলাইন ডেস্ক : সংসদে বিরোধী দলের নেতারা সুন্দর বক্তব্য দিলেও বাইরে গিয়ে তারা ১৯৭১ সালের সময়ের মতো আচরণ করেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত এক র‌্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে এ্যানি বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটের অভিযোগ তুলে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। অথচ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী দল নানা কর্মসূচি ও প্রতিবাদের কথা বলে আসছে। তার দাবি, সংসদের ভেতরে বিরোধী দলের বক্তব্যের ধরন এক রকম হলেও বাইরে তাদের আচরণ ভিন্ন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির ঘটনায় বিচার দাবি করা হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের নিয়েও আপত্তিকর বক্তব্য দেওয়া হলেও বিরোধী দলের পক্ষ থেকে তার প্রতিবাদ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সিফাত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের প্রসঙ্গেও বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, ওই ব্যক্তির বক্তব্যের বিষয়ে সংসদে এক ধরনের কথা বলা হলেও পরে লংমার্চের সময় তাকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে এ্যানি বলেন, একটি ধ্বংসস্তূপের মধ্য থেকে সরকার দায়িত্ব নিয়েছে। অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাসের সংকট রয়েছে। তাই ছয় মাসের মধ্যে ঘরে ঘরে লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বাস্তবসম্মত নয়। আগের সরকার বা অন্তর্বর্তী সরকার আরও আগে এসব বিষয়ে উদ্যোগ নিলে বর্তমান সরকারের কাজ কিছুটা সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।

র‌্যালিতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?

দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলন: ডা.শফিকুর রহমান