অনলাইন ডেস্ক : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।
দলীয় সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন।