জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার
অনলাইন ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হতে পারে বলে জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রচলিত উৎসের পাশাপাশি নতুন সম্ভাব্য উৎস খুঁজে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানির বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, দেশের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করার পরিকল্পনা রয়েছে সরকারের। তৈরি পোশাকের পাশাপাশি পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণেও গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।











