,

পিকঅ্যাক্সে হামলার হুমকি ট্রাম্পের

news-image

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক স্থাপনা হিসেবে পরিচিত পিকঅ্যাক্স পর্বতে খুব শিগগির হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে নতুন করে সতর্কবার্তা দেন।

এর আগে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানকে সীমিত পরিসরের হামলা হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পিকঅ্যাক্স স্থাপনায় হামলার ইঙ্গিত দেন তিনি।

ইরানে স্থানীয়ভাবে ‘কুহ-এ কোলাং গাজ লা’ নামে পরিচিত পিকঅ্যাক্স পর্বতটি নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি এলাকায় অবস্থিত। পাহাড়টির গভীরে রয়েছে দুটি বড় ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স।

প্রায় ২০২০ সাল থেকে সেখানে খননকাজ শুরু হয়। পরে গ্রানাইট পাথরের স্তরের কয়েকশ মিটার নিচে বড় ধরনের ভূগর্ভস্থ অবকাঠামো গড়ে তোলা হয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের ধারণা, ইরান সেখানে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছিল।

তবে ইরানের পক্ষ থেকে অতীতে বলা হয়েছে, ওই স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিবর্তে সেন্ট্রিফিউজ তৈরির কাজ করা হচ্ছে।

এর আগে জুলাইয়ের মাঝামাঝি সময়েও পিকঅ্যাক্সে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় এক সাক্ষাৎকারে তিনি স্থাপনাটি ধ্বংস করার কথা বলার পাশাপাশি ইরানকে প্রস্তুত থাকার সতর্কবার্তা দেন।

পিকঅ্যাক্স নিয়ে মূল উদ্বেগ এর গভীর ও সুরক্ষিত ভূগর্ভস্থ অবস্থানকে ঘিরে। সামরিক বিশেষজ্ঞদের মতে, পাহাড়ের অনেক নিচে থাকা স্থাপনাগুলোতে প্রচলিত শক্তিশালী বাংকার-বাস্টার বোমার কার্যকারিতাও সীমিত হতে পারে।

ট্রাম্পের সর্বশেষ হুমকি বাস্তবে রূপ নিলে ইরানের পারমাণবিক অবকাঠামোর পাশাপাশি গভীর ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলার সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। একই সঙ্গে এ ধরনের হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেবেন তারেক রহমান

জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

নেপালে উদ্ধার অভিযান, ৫৮ জনকে জীবিত উদ্ধার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে ধোঁয়াশা

ঢাকায় দুপুরে বজ্রবৃষ্টির সম্ভাবনা

আয় না বাড়লেও বাড়ছে খরচ, ঢাকায় টিকে থাকাই চ্যালেঞ্জ

আহত প্রতিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা

বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্রের আপত্তি

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের জয়

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২