,

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের জয়

news-image

অনলাইন ডেস্ক : অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) হুলুনবুইর সিটিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল।

বাংলাদেশের হয়ে রিমন সারিকা, এমা নাদিরা ও আইরিন রিয়া দুটি করে গোল করেন। অপর গোলটি আসে কনা আক্তারের স্টিক থেকে।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন কনা আক্তার। এরপর তৃতীয় কোয়ার্টারে প্রতিপক্ষের জালে আরও চারবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে এমা নাদিরা ও আইরিন রিয়া জোড়া গোল করে দলের ব্যবধান বাড়ান। শেষ কোয়ার্টারে অধিনায়ক রিমন সারিকা পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নার কাছে ২-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেবেন তারেক রহমান

জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

নেপালে উদ্ধার অভিযান, ৫৮ জনকে জীবিত উদ্ধার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে ধোঁয়াশা

ঢাকায় দুপুরে বজ্রবৃষ্টির সম্ভাবনা

আয় না বাড়লেও বাড়ছে খরচ, ঢাকায় টিকে থাকাই চ্যালেঞ্জ

আহত প্রতিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

পিকঅ্যাক্সে হামলার হুমকি ট্রাম্পের

গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা

বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্রের আপত্তি

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২