,

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : বলিভিয়ায় একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানোর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে সামরিক স্থাপনার একটি অংশে বিস্ফোরণ ঘটে। সেখানে আতশবাজি ও বিভিন্ন ধরনের পাইরোটেকনিক সামগ্রী মজুত ছিল।

বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামরিক স্থাপনায় সংরক্ষিত আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা এর আগে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আহতদের মধ্যে কয়েকজনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে এক কিশোরী গুরুতরভাবে দগ্ধ হয়েছে বলেও জানান তিনি।

বিস্ফোরণের তীব্রতায় সামরিক স্থাপনার আশপাশের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বহু ভবনের জানালার কাচ ভেঙে যায়।

ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।

এদিকে বিস্ফোরণের পরও সেখানে নতুন করে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, ঘটনাস্থলে এখনো তাপের একটি উৎস শনাক্ত হওয়ায় আরও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেবেন তারেক রহমান

জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

নেপালে উদ্ধার অভিযান, ৫৮ জনকে জীবিত উদ্ধার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে ধোঁয়াশা

ঢাকায় দুপুরে বজ্রবৃষ্টির সম্ভাবনা

আয় না বাড়লেও বাড়ছে খরচ, ঢাকায় টিকে থাকাই চ্যালেঞ্জ

আহত প্রতিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

পিকঅ্যাক্সে হামলার হুমকি ট্রাম্পের

গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা

বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্রের আপত্তি

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের জয়