,

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির আকস্মিক অবসরের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল স্পেনের বিপক্ষে সেই ফাইনালটি। রূপকথার মতো এমন বিদায় হয়তো ভক্তদের কল্পনায়ও ছিল না। দেশের ইতিহাসের সর্বকালের সেরা এই কিংবদন্তিকে যথাযথ সম্মান ও সংবর্ধনা দিয়ে মাঠ থেকে বিদায় জানাতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের সঙ্গে মেসির অধ্যায় পুরোপুরি শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। আগামী ফিফা উইন্ডোতে বিশেষ একটি প্রীতি ম্যাচের আয়োজন করে মেসিকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চাইছে এএফএ।

যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে মেসি নিজে ঘরের মাঠে আরেকটি ম্যাচ খেলতে রাজি হন কি না, সেটি নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত পদক্ষেপ নেবে ফেডারেশন। এই পরিকল্পনা বাস্তবে রূপ নিলে ঘরের মাঠে লাখো সমর্থকের সামনে প্রিয় তারকাকে শেষবারের মতো ‘বিদায়’ জানানোর সুযোগ পাবেন আর্জেন্টাইনরা।

আসন্ন ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলা ফিফা উইন্ডোতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আলবিসেলেস্তেরা। কোনো কোনো গণমাধ্যমের মতে, ম্যাচের সংখ্যা চারটিও হতে পারে। তবে এখনো প্রতিপক্ষ দল, নির্দিষ্ট দিনতারিখ কিংবা ভেন্যু চূড়ান্ত হয়নি।

সংবাদমাধ্যম ‘তোদো নোতিসিয়াস’র সাংবাদিক পাবলো গ্রাভেলোনে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠেই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলতে পারেন মেসি। ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে বুয়েন্স আয়ার্সের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামের কথা শোনা যাচ্ছে। এছাড়া মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচটি আয়োজনের গুঞ্জন থাকলেও সেই সম্ভাবনা কিছুটা কম।

টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিলো বলেছেন, ‘সেপ্টেম্বরে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্স, কর্দোবা কিংবা রোজারিওর মতো ভেন্যুগুলোতে এই ম্যাচগুলো হতে পারে। তবে এখনো কোনো প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।’

সবকিছুই আপাতত আলোচনার টেবিলে রয়েছে এবং এএফএ-র পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই পরিকল্পনাটি এই মুহূর্তে গুঞ্জন হিসেবেই বাতাসে ভাসছে। তবে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বড় শর্ত হলো, এএফএকে সবার আগে সরাসরি মেসির সঙ্গে কথা বলতে হবে এবং জানতে হবে তিনি নিজে এই আয়োজনে মাঠে নামতে চান কিনা।

এ জাতীয় আরও খবর

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী