,

তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে ৪০০-এর বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাণিজ্যমন্ত্রী জানান, বন্ধ হওয়া কারখানার মধ্যে বিজিএমইএর সদস্য ২৮২টি এবং বিকেএমইএর সদস্য ১২৩টি। বন্ধ কারখানাগুলোর পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহের কাজ চলছে।

কারখানা বন্ধের পেছনে বৈশ্বিক ও দেশের অভ্যন্তরীণ নানা কারণ রয়েছে বলে সংসদে উল্লেখ করেন তিনি। এর মধ্যে করোনা মহামারির প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা, দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে তারল্য সংকট অন্যতম।

এ ছাড়া ইউরোপের সঙ্গে ভারত ও ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিদেশি ক্রেতাদের নিজস্ব মনিটরিং সুবিধার কারণে ছোট ও মাঝারি কারখানাগুলোতে অর্ডার দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহও কারখানা বন্ধের অন্যতম কারণ বলে জানান মন্ত্রী।

তৈরি পোশাক খাতকে টিকিয়ে রাখতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে বলেও সংসদে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে বিকল্প নগদ সহায়তা, ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের অতিরিক্ত বিশেষ সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত সুবিধা এবং তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং চালানো হচ্ছে। জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাজারে অতিরিক্ত দাম নেওয়া, মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্যতালিকা না টাঙানোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সিন্ডিকেট, কার্টেল ও যোগসাজশমূলক কর্মকাণ্ড ঠেকাতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনও কাজ করছে বলে জানান তিনি।

জনস্বার্থে বাজার তদারকি ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে আরও জোরদার করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নথি চেয়েছে দুদক

সাত মাসে ১৫,৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩,৬৭৯

সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল

শ্রমজীবীদের বাদ দিয়ে নগর পরিকল্পনা সম্ভব নয়: সাইফুল হক

পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস

অসুস্থ হলেও মিড পরীক্ষায় জরিমানা, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২

রেলের তিন শীর্ষ পদে বড় রদবদল

গ্যাস না পেলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির

সাবেক রেলমন্ত্রীর ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, ৬ হাজার টাকা জরিমানা