,

সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল

news-image

অনলাইন ডেস্ক : নভেম্বরের আন্তর্জাতিক সূচিতে সিঙ্গাপুরে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। চার জাতির আন্তর্জাতিক ফুটবল আসর ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ–দ্য কালাং ফুটবল সিরিজ সিঙ্গাপুরে’ ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নেবে ব্রাজিল, জাপান, প্যারাগুয়ে ও স্বাগতিক সিঙ্গাপুর। ১৪ নভেম্বর জাপান-ব্রাজিল ম্যাচ দিয়ে এই আসরের অন্যতম আকর্ষণীয় লড়াই অনুষ্ঠিত হবে।

২০২৬ বিশ্বকাপের পর ব্রাজিলের বিপক্ষে আবারও মাঠে নামার সুযোগ পাচ্ছে জাপান। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল জাপানকে। সেই ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

এর আগে ১৩ নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। ১৭ নভেম্বর শেষ দিনে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল এবং জাপান খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

চার দলের এই আসরের ম্যাচগুলো ফিফার আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর মধ্যেই অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ ৯০ মিনিটে শেষ হবে; সমতা থাকলে অতিরিক্ত সময় বা টাইব্রেকার হবে না।

এ জাতীয় আরও খবর

তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নথি চেয়েছে দুদক

সাত মাসে ১৫,৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩,৬৭৯

শ্রমজীবীদের বাদ দিয়ে নগর পরিকল্পনা সম্ভব নয়: সাইফুল হক

পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস

অসুস্থ হলেও মিড পরীক্ষায় জরিমানা, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২

রেলের তিন শীর্ষ পদে বড় রদবদল

গ্যাস না পেলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির

সাবেক রেলমন্ত্রীর ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, ৬ হাজার টাকা জরিমানা