,

র‍্যাব বিলুপ্তির প্রস্তাবে শফিকুর রহমানের সমর্থন

news-image

অনলাইন ডেস্ক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে র‍্যাবের পরিবর্তে নতুন কোনো এলিট বা বিশেষায়িত বাহিনী গঠনের আগে বিষয়টি নিয়ে আরও আলোচনা, পর্যালোচনা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচিত হয়ে সরকার গঠন করলে র‍্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ধারাবাহিকতায় র‍্যাব বিলুপ্তির প্রস্তাবকে তিনি আন্তরিকভাবে সমর্থন করেন এবং প্রস্তাবটি উত্থাপনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তবে র‍্যাবের বিকল্প হিসেবে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে তিনি সতর্ক অবস্থান নেন। তার মতে, এলিট ফোর্সের প্রয়োজনীয়তা থাকলেও নতুন বাহিনী তৈরির আগে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা দরকার।

সাইবার অপরাধ দমনে আলাদা সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সাইবার জগতে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের শিকার হচ্ছে সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষ। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রয়োজন হলে এ জন্য একটি বিশেষায়িত সাইবার সিকিউরিটি ফোর্স গঠনের বিষয়েও সমর্থন দেওয়ার কথা জানান তিনি।

একই সঙ্গে নতুন কোনো বাহিনীকে যেন দমন-পীড়নের হাতিয়ারে পরিণত করা না হয়, সে বিষয়ে সতর্ক করেন শফিকুর রহমান। তিনি বলেন, নতুন প্রতিষ্ঠান গড়ে উঠলে সেটির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।

র‍্যাব বিলুপ্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগের অঙ্গীকারের প্রসঙ্গ টেনে তিনি নতুন বাহিনী গঠনের আগে আরও চিন্তাভাবনা ও প্রস্তুতির আহ্বান জানান। একই সঙ্গে জনগণের মধ্যে যেন এমন ধারণা তৈরি না হয় যে শুধু নাম বা কাঠামো পরিবর্তন করে একই ধরনের প্রতিষ্ঠান ফিরিয়ে আনা হচ্ছে, সেদিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, নতুন কোনো ব্যবস্থা নেওয়া হলে এর সামগ্রিক ধারণা ও কার্যপদ্ধতিতে যে পরিবর্তন এসেছে, সে বিষয়ে জনগণকে স্পষ্টভাবে আশ্বস্ত করতে হবে। শেষে তিনি সবাইকে ঐকমত্যে পৌঁছে আরও যাচাই-বাছাই ও প্রস্তুতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল

শ্রমজীবীদের বাদ দিয়ে নগর পরিকল্পনা সম্ভব নয়: সাইফুল হক

পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস

অসুস্থ হলেও মিড পরীক্ষায় জরিমানা, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২

রেলের তিন শীর্ষ পদে বড় রদবদল

গ্যাস না পেলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির

সাবেক রেলমন্ত্রীর ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, ৬ হাজার টাকা জরিমানা

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

দুদকের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম আসিফের