,

কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

news-image

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় আগামী সপ্তাহের যেকোনো দিন ঘোষণা হতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখার আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইশরাত জাহান।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সাত আসামিই বর্তমানে পলাতক।

গত ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। পরে গত ৪ আগস্ট মামলাটির যুক্তিতর্ক শুরু হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশনা, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি নেতাকর্মীদের রাজপথে নামিয়ে আন্দোলন প্রতিহত করা এবং বিভিন্ন বৈঠকে সহিংসতার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা, দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ডেও আসামিদের ভূমিকা ছিল। এসব কর্মকাণ্ডের ফলে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলে দাবি করেছে প্রসিকিউশন।

এ জাতীয় আরও খবর

গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

দুদকের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম আসিফের

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী

বিকেলে শুরু হচ্ছে জিয়া স্মৃতি বইমেলা

তিব্বত-নেপালে বন্যায় প্রাণহানি ১,২২৫

এমবাপ্পেকে অপহরণের ছক, তালিকায় ২৬ ধনী ব্যক্তি

হাসিনা-বেনজিরসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

টেকসই শান্তির ভিত্তি ন্যায়বিচার ও মানবাধিকার: আইরিন খান

সিঙ্গাপুরে ব্রাজিল-জাপান মহারণ