,

ডলারের ওপর নির্ভরতা কমানোর আহ্বান খামেনির

news-image

অনলাইন ডেস্ক : অর্থনৈতিক সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং ধীরে ধীরে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

শুক্রবার ইরানের সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

মোজতবা খামেনি বলেন, দেশের অর্থনৈতিক সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের অন্যতম প্রধান উপায় হলো অভ্যন্তরীণ উৎপাদনের ওপর নির্ভরতা বাড়ানো। এ জন্য মূল্যস্ফীতি, বেকারত্ব, বাজার ব্যবস্থাপনা এবং পণ্য ও সেবার মূল্য নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে সরকারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি এবং তা অগ্রাধিকার খাতে ব্যবহারের ওপরও জোর দিয়েছেন তিনি। পাশাপাশি উৎপাদনমুখী কার্যক্রমকে উৎসাহিত করে ‘প্রতিরোধ অর্থনীতি’কে সরকারি অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রীয় নীতি হিসেবে রাখার আহ্বান জানান।

প্রয়োজনীয় ও বিশেষায়িত পণ্যের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে খামেনি বলেন, যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে পরিকল্পিত ও সতর্কতার সঙ্গে আমদানি করতে হবে।

তার মতে, উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি ও মূল্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে ইরানের অর্থনীতির বিভিন্ন দুর্বলতা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব।

এদিকে নতুন মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের মুদ্রা রিয়ালের দর আরও কমেছে। চলতি সপ্তাহে দেশটির মুক্তবাজারে এক মার্কিন ডলারের বিনিময়মূল্য ২০ লাখ রিয়াল ছাড়িয়ে গেছে, যা রিয়ালের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়।

ইরানের তরুণদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোরও আহ্বান জানিয়েছেন খামেনি। তার মতে, নতুন প্রযুক্তি ও উদ্ভাবন কৃষি, শিল্প, যোগাযোগ, শিক্ষা এবং অন্যান্য খাতে উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একই সঙ্গে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় আরও সম্পৃক্ত করা এবং নতুন সক্ষমতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও যুদ্ধকালীন সময়ে প্রয়োজনীয় পণ্য ও সেবা সরবরাহ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে