,

জেলের জালে বিরল টাইটান ট্রিগারফিশ

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘টাইটান ট্রিগারফিশ’। প্রায় ৮০০ গ্রাম ওজনের অদ্ভুত আকৃতির মাছটি শনিবার দুপুরে পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দরের একটি আড়তে আনা হলে এটি দেখতে সেখানে ভিড় করেন স্থানীয়রা।

জানা গেছে, ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলারে গভীর সমুদ্রে ইলিশ ও পোয়া মাছের সঙ্গে মাছটি ধরা পড়ে। পরে অন্য মাছের সঙ্গে সেটিও মহিপুরে নিয়ে আসা হয়। মাছটি মানুষের খাওয়ার উপযোগী কি না নিশ্চিত না হওয়ায় বর্তমানে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

ট্রলারের মাঝি শহিদুল ইসলাম জানান, মাছটির চামড়া শক্ত ও খসখসে এবং গঠনও সাধারণ মাছের তুলনায় আলাদা। এমন মাছ আগে কখনো দেখেননি বলে জানান তিনি। এ কারণেই মাছটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসেন।

মাছটি দেখতে আসা স্থানীয়দের মধ্যেও কৌতূহল দেখা যায়। তাদের অনেকে জানান, এ ধরনের মাছ আগে কখনো চোখে পড়েনি।

মুন ট্রেডার্স মৎস্য আড়তের ম্যানেজার মো. মিরাজ বলেন, এর আগে তাদের আড়তে এমন মাছ আসেনি। মাছটির গঠন ও চামড়া স্বাভাবিক সামুদ্রিক মাছের তুলনায় বেশ ভিন্ন। খাওয়ার উপযোগিতা নিশ্চিত না হওয়ায় সেটি সংরক্ষণ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, চলতি বছর মহিপুর মৎস্যবন্দরে বেশ কয়েকটি ব্যতিক্রমী সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এসব মাছের ছবি, ওজন ও ধরা পড়ার স্থানসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা জরুরি।

সংশ্লিষ্টদের মতে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সম্প্রতি এ ধরনের ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণীর উপস্থিতি নজরে আসছে। এসব নমুনা ও তথ্য সংরক্ষণ করা হলে বাংলাদেশের জলসীমার সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য পাওয়ার পাশাপাশি গবেষণার সুযোগও বাড়বে।

এ জাতীয় আরও খবর

ডলারের ওপর নির্ভরতা কমানোর আহ্বান খামেনির

শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

হাসনাতের দুঃখ প্রকাশ, কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

মক্কা চুক্তি নিয়ে বিবেচনার পর সিদ্ধান্ত: আইনমন্ত্রী

সরকারবিরোধীরা বিদেশি ইশারায় এক হতে পারে: গয়েশ্বর

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

গুমকে মৃত্যুর চেয়েও ভয়াবহ বললেন বিচারপতি মঈনুল

বিএনপি ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত: সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আগামী গ্রীষ্মের আগেই কমবে বিদ্যুৎ ঘাটতি