,

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে একটি চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার হলরুমে পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, কৃষকদের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ে সার ও অন্যান্য কৃষি উপকরণ পৌঁছে দিতে সরকার কাজ করছে। দেশে সারের কোনো প্রকৃত সংকট নেই। পর্যাপ্ত মজুত থাকার পরও কেউ কেউ বাজারে সংকটের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে কৃষকদের ভোগান্তিতে ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের মাটির গুণাগুণ ভালো হওয়ায় তুলনামূলক কম সার ব্যবহার করেও অনেক ফসলের ভালো ফলন পাওয়া সম্ভব। বিশেষ করে পেঁয়াজ ও পাট চাষের জন্য ফরিদপুরের পরিবেশ বেশ উপযোগী।

আগামী দিনে পেঁয়াজ ও পাটের বীজ উৎপাদন বাড়িয়ে দেশের কৃষিকে আরও স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, স্থানীয় সংসদ সদস্যরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে