,

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে যা বলেছিলেন হাসনাত

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের বিষয়টি তুলে ধরেছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। পাশাপাশি ক্ষমা না চাওয়া পর্যন্ত জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি করতে না দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সম্পূরক প্রশ্ন করার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন হাসনাত।

তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি মাসে গড়ে ২৬০টি হত্যাকাণ্ড ঘটলেও বর্তমান সরকারের সময়ে এ সংখ্যা বেড়ে ৩১১টিতে দাঁড়িয়েছে। তার দেওয়া হিসাব অনুযায়ী, আগের সরকারের ছয় মাসে ১ হাজার ৭৮০টি হত্যাকাণ্ডের বিপরীতে বর্তমান সরকারের ছয় মাসে হয়েছে ১ হাজার ৭৮৯টি।

নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে হাসনাত বলেন, আগের সরকারের ছয় মাসে এ ধরনের ঘটনা ছিল ১ হাজার ৯০টি, আর বর্তমান সরকারের সময়ে তা বেড়ে ১১ হাজার ১৬৫টিতে দাঁড়িয়েছে।

গণপিটুনিতে মৃত্যুর বিষয়েও তিনি তথ্য তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, আগের ছয় মাসে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হলেও বর্তমান সরকারের সময়ে এ সংখ্যা ছিল ১২০ জন। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনাও বেড়েছে বলে দাবি করেন তিনি। আগের সময়ে ২৭৫টি হামলার বিপরীতে বর্তমান সরকারের সময়ে এমন ঘটনা ঘটেছে ৩১৭টি।

ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ তুলে ধরে হাসনাত বলেন, সেখানে কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আগে ব্রাহ্মণবাড়িয়াকে সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করলেও সেখানে গান-বাজনা ও সিনেমার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হাসনাত জানতে চান, দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা ভূমিকা রাখতে পেরেছেন এবং এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা রয়েছে কি না।

হাসনাতের বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

এদিকে শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও সরকারের সমালোচনা করেছিলেন হাসনাত আবদুল্লাহ।

এ জাতীয় আরও খবর

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে প্রবাসী কল্যাণমন্ত্রী

তারেক রহমানকে দিল্লিতে চায় ভারত, কেন এত আগ্রহ?

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

স্বর্ণের দাম ভরিতে কমল ৭ হাজার টাকা

চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬১৬

গণপতি হত্যা মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

অবৈধ অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি

বিদেশি উদ্ধারকারী দলকে কাজের অনুমতি দিল নেপাল