,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলাকালে মহাসড়কের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন চালানো হয়। এতে ওই এলাকায় যানবাহনের চাপ বাড়তে বাড়তে একপর্যায়ে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে যানবাহনের চাপ আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এক লেন দিয়ে বিপুলসংখ্যক যানবাহন পারাপারের চেষ্টা করায় ধীরগতি তৈরি হয়। এতে বিদেশগামী যাত্রীসহ দূরপাল্লার বাসের যাত্রী এবং পণ্যবাহী গাড়ির চালকেরাও দীর্ঘ সময় সড়কে আটকে পড়েন।

ভুক্তভোগী চালকেরা জানান, আষাড়িয়ারচর ব্রিজের কাছে পৌঁছানোর পর যানবাহনের গতি প্রায় থেমে যায়। অনেক গাড়িকে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

বাসযাত্রী শিহাব বলেন, দীর্ঘ সময় ধরে তারা একই স্থানে আটকে আছেন। যানজটের কারণ সম্পর্কেও অনেক যাত্রী স্পষ্টভাবে জানতে পারছেন না।

দাউদকান্দি মহাসড়ক থানার ওসি প্রেম দাস রায় জানান, আষাড়িয়ারচর সেতু এলাকায় সড়ক সংস্কারের কারণে দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। একটি লেন বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যানজট কমাতে মহাসড়ক পুলিশ কাজ করছে।

কাঁচপুর মহাসড়ক থানার ওসি সফিউল ইসলাম জানান, সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজের কারণে আষাড়িয়ারচর এলাকায় একটি লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করছে। এ কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, যান চলাচল স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দীর্ঘ যানজটের কারণে ঢাকামুখী ট্রাক ও কাভার্ডভ্যানও আটকে রয়েছে, ফলে পণ্য পরিবহনে এর প্রভাব পড়ছে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে যা বলেছিলেন হাসনাত

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে প্রবাসী কল্যাণমন্ত্রী

তারেক রহমানকে দিল্লিতে চায় ভারত, কেন এত আগ্রহ?

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

স্বর্ণের দাম ভরিতে কমল ৭ হাজার টাকা

চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬১৬

গণপতি হত্যা মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

অবৈধ অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি

বিদেশি উদ্ধারকারী দলকে কাজের অনুমতি দিল নেপাল