,

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো দলীয় প্রার্থী দেওয়া হবে না। তবে দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি সমর্থন থাকবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না। বিএনপি দলীয়ভাবে প্রার্থী না দিলেও যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের পাশে থাকবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের জন্য অর্থের ব্যবস্থা করা হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জিয়া উদ্যানে যান মীর শাহে আলম। সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে যা বলেছিলেন হাসনাত

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে প্রবাসী কল্যাণমন্ত্রী

তারেক রহমানকে দিল্লিতে চায় ভারত, কেন এত আগ্রহ?

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

স্বর্ণের দাম ভরিতে কমল ৭ হাজার টাকা

চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬১৬

গণপতি হত্যা মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

অবৈধ অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

বিদেশি উদ্ধারকারী দলকে কাজের অনুমতি দিল নেপাল