,

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে এসব নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপত্র গ্রহণের সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে যা বলেছিলেন হাসনাত

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে প্রবাসী কল্যাণমন্ত্রী

তারেক রহমানকে দিল্লিতে চায় ভারত, কেন এত আগ্রহ?

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

স্বর্ণের দাম ভরিতে কমল ৭ হাজার টাকা

চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬১৬

গণপতি হত্যা মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

অবৈধ অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি