,

নেপালে বন্যায় মৃত ৪৮৯

news-image

অনলাইন ডেস্ক : নেপালে বুধবারের ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জনে পৌঁছেছে। দেশটির পুলিশ জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতওয়ান জেলায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুওয়াকোট জেলা থেকেও বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহের বড় অংশ পাওয়া গেছে চিতওয়ান এলাকায়।

চিতওয়ান জেলার মধ্য দিয়ে ত্রিশূলী নদী প্রবাহিত হয়ে পরে সেতী গণ্ডকী নদীর সঙ্গে মিলিত হয়েছে। প্রবল স্রোতে বিভিন্ন এলাকা থেকে ভেসে যাওয়া মরদেহ নদীর মাধ্যমে চিতওয়ানে এসে জমা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপ ও নদী থেকে নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থার কর্মীরা।

দুর্গম ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে নানা বাধা তৈরি হচ্ছে। তারপরও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দেশটির নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে