,

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ওই বৈঠকেই প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিষয়টি জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।

দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়েও বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে দুই পক্ষের অভিন্ন আগ্রহের কথা উঠে আসে।

বাংলাদেশ-তুরস্কের বিদ্যমান সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপরও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

গণপতি পরিবার হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যায় অসংগতি দেখছে আইন ও সালিশ কেন্দ্র

বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো

বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তানের পেস আগুনে পুড়ল ইংল্যান্ড

অসুস্থতায় শয্যাশায়ী প্রীতি জিনতা

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সীতাকুণ্ডে আধুনিক সমরাস্ত্র কারখানা স্থাপন করবে সেনাবাহিনী

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ নওগাঁয়

চাঁদপুরে ‘নিখোঁজ’ সেই ব্যবসায়ী পরিবার পটিয়ায় উদ্ধার