,

অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে মিমির

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় মুখ, যার সাবলীল অভিনয়, রূপ সর্বদা নজর কাড়ে দর্শকের। বলা হচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা। কিন্তু মিষ্টি এই অভিনেত্রীর এখন চেহারায় বেশ বদল! নেপথ্যে অসুস্থতা। কী হয়েছে অভিনেত্রীর?

বছর কয়েক আগে শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মিমি। সিনেমার আইটেম সং ‘দুষ্টু কোকিল’-এ তার পারফর্ম্যান্স ছিল অনবদ্য। এপার বাংলায় দর্শকেরা এখন তাকে ডাকেন ‘দুষ্টু কোকিল’ বলেই। যদিও টালিউডের হিট সিনেমা ‘বোঝেনা সে বোঝেনা’ থেকে তার জনপ্রিয়তা।

কিন্তু সদ্য তার ছবি দেখে অনুরাগীরা যেন হকচকিয়েই গেলেন। যেন গাল ফুলে ঢোল! চট করে দেখলে অনেকেই চিনতে পারবে না। সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি প্রকাশ অভিনেত্রীর। বেডরেস্টে আছেন। সেখান থেকে তোলা ছবিতে ফুটে উঠল তার অসুস্থতা। ওষুধের পাতা, পায়ে আবার ব্যান্ডেজও।

অভিনেত্রী পোস্টে জানান, দাঁত তোলার কারণে গাল ফুলেছে; ঠোঁটে পড়েছে সেলাইয়ের কালশিটে দাগ। সেই সঙ্গে পায়ে মারাত্মক টানের সমস্যায় ভুগছেন বলেও জানান এই অভিনেত্রী।

অভিনেত্রী লিখেছেন, ‘একটা দাঁত তোলা, ফোলা গাল আর সেলাই করা ঠোঁটে কালশিটে দাগ। সঙ্গে পায়ে টান, এলোমেলো চুল ও মেকআপহীন চেহারা।’

গ্ল্যামারাস লুকের বাইরে গিয়ে সম্পূর্ণ মেকআপহীন অসুস্থ রূপ ভক্তদের সামনে তুলে ধরাটাকেও ‘ফ্যাশন’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। লেখেন, ‘অনলাইনে পরিপাটি থাকাটাই হয়তো এখন এত সাধারণ যে নিজের আসল সত্তাটা দেখানোই সাহসিকতা হয়ে উঠেছে। তবে নিজের মতো সত্যি থাকাটাই কিন্তু এখন আসল ফ্যাশন!’

মিমির এমন পোস্ট দেখে সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?

জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সংসদে বিরোধী দলের ওয়াকআউট : সরকারের নীতি-বিল উত্থাপন নিয়ে তুমুল বিতর্ক

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় আহত রাজনের ভয়াবহ অভিজ্ঞতা