,

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

news-image

অনলাইন ডেস্ক : খুলনা নগরীর দারোগাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার বিকেলে টুটপাড়া এলাকার মহিউদ্দিন সড়কে কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার ওই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় সেখানে দ্বিতীয় দফায় তল্লাশি চালায় পুলিশ।

হেফাজতে থাকা তিনজন হলেন খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার এবং ছেলে কে এম আবিদ হাসান।

খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালানো হয়। প্রথমে ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়।

দ্বিতীয় দফার অভিযানে দুটি চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রামদা, ইলেকট্রিক শক স্টান গান, কাঠের বাটযুক্ত ছোরা ও পিতলের রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকের একাধিক চেকবই ও বিদেশি মুদ্রাও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলগুলো ৭.৬ মডেলের। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি অন্যান্য জব্দ সামগ্রীর বিষয়েও তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। হেফাজতে থাকা তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বুধবার সকালে টুটপাড়া এলাকায় মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দারোগাপাড়ার বাসাটিতে অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথা থেকে এসেছে, গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে এসব অস্ত্রের কোনো সম্পর্ক রয়েছে কি না এবং সেগুলো কোনো অপরাধে ব্যবহারের প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। হেফাজতে থাকা তিনজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে