,

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে বিতর্কিত কমিটি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মির্জাগঞ্জ উপজেলা কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ঝাড়ু হাতে মিছিলকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘পকেট কমিটি মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে বুধবার সন্ধ্যায় একই দাবিতে দুমকীতেও ঝাড়ু মিছিল করা হয়।

দলীয় সূত্র জানায়, বুধবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে দুই উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। মির্জাগঞ্জে সভাপতি করা হয়েছে গাজী রাশেদ শামসকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন গাজী আতাউর রহমান। দুমকীতে সভাপতি জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেলের নাম ঘোষণা করা হয়েছে।

দুই কমিটিতে আরও আটজনকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে কমিটিগুলো দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এক মাসের মধ্যে উভয় উপজেলায় ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মির্জাগঞ্জে নতুন কমিটি প্রত্যাখ্যান করে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন, বাবুল মুন্সি ও শাহীন ফরাজিসহ অন্যরা। মিছিলের নেতৃত্ব দেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার।

সমাবেশে বক্তারা নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, দলের কঠিন সময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, মামলা ও হামলার শিকার হয়েছেন এবং আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, তাদের অনেককেই কমিটিতে রাখা হয়নি।

তাদের আরও দাবি, অতীতে দলের কর্মসূচিতে সক্রিয় না থাকা এবং যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা কয়েকজনকে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। এ কারণে তৃণমূল পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানান তারা।

পদবঞ্চিত নেতাকর্মীরা তৃণমূলের মতামত নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, দলের প্রতি আনুগত্য থেকেই তারা ঝাড়ু হাতে প্রতিবাদে নেমেছেন এবং সংগঠনের ভেতরে স্বচ্ছতা নিশ্চিত করতে চান।

মিছিল ও সমাবেশে মির্জাগঞ্জ ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ জাতীয় আরও খবর

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় আহত রাজনের ভয়াবহ অভিজ্ঞতা

হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রস্তাব এলে মক্কা প্যাক্টে যোগ দেবে বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি

পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ