,

হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ১৪৫ জন, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জন মারা গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনে। একই সময়ে নতুন করে ৭৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৭২৬ জন।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে রোগীদের বয়সভিত্তিক পরিসংখ্যান দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে, যেকোনো বয়সে হাম হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে হওয়া মৃত্যুগুলোকে সামগ্রিকভাবে হামজনিত মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় আহত রাজনের ভয়াবহ অভিজ্ঞতা

যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রস্তাব এলে মক্কা প্যাক্টে যোগ দেবে বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি

পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ