,

যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের মধ্যে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

তাদের বিদেশযাত্রা ঠেকাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ নিজের নামে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল অর্থ লেনদেন করেছেন। এসব লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে তাদের বিদেশে চলে যাওয়ার চেষ্টা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তারা দেশের বাইরে চলে গেলে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তিনজনের বিদেশগমন বন্ধ রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় আহত রাজনের ভয়াবহ অভিজ্ঞতা

হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

প্রস্তাব এলে মক্কা প্যাক্টে যোগ দেবে বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি

পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ