,

প্রস্তাব এলে মক্কা প্যাক্টে যোগ দেবে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।

সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা জানতে চান, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে দেশের কী ধরনের সুবিধা হতে পারে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে মক্কা প্যাক্টটি তিন দেশের মধ্যে সম্পাদিত হয়েছে। বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সেই আলোচনা এখনো আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। বিষয়টি মূলত প্যাক্টের সদস্য দেশগুলোর আগ্রহ ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি জানান, সদস্য দেশগুলো যদি বাংলাদেশকে এই উদ্যোগে যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তাহলে সরকার বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে। তার আগে প্যাক্টটির সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় আসেনি বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এই উদ্যোগের পরিধি বাড়লে এটি মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি কাঠামো হিসেবে বিবেচিত হতে পারে। মুসলিম দেশগুলোর পারস্পরিক বিষয় নিয়ে অন্যদের অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় আহত রাজনের ভয়াবহ অভিজ্ঞতা

হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি

পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ