,

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

news-image

রাজধানী ঢাকায় আজ সকালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত কয়েকদিনের তীব্র গরমের পর আজ কাকডাকা ভোর থেকে মুষলধারে নামা বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। মিরপুর, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। সড়কে পানি জমার কারণে কোথাও কোথাও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। বৃষ্টির পানির মধ্যেই বাস, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় অফিসগামী মানুষের চাপ তুলনামূলক কম ছিল। তবে জীবিকার প্রয়োজনে বের হওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষকে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মস্থলমুখী মানুষ। অনেককে সড়কে জমে থাকা পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। কোথাও জমে থাকা পানি যানবাহনের চাকার চাপে পথচারীদের শরীরে ছিটকে পড়তেও দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত থেকে আজিমপুর কবরস্থানমুখী নিউমার্কেটের সামনের সড়কে পানি জমেছে। ঢাকা কলেজের সামনের সড়কেও জলাবদ্ধতা দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশেও মোটামুটি সক্রিয় রয়েছে।

এদিকে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ফলে রাজধানীতে আবারও বৃষ্টি হলে নিচু এলাকার সড়কে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে