,

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হোপ’ (HOPE)-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ করা হয়েছে।

আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে নবীনগর উপজেলার আলীয়াবাদে অবস্থিত হোপ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোপ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মোঃ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ আবু কাওছার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম, আলীয়াবাদ শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান খান এবং তথ্য কর্মকর্তা মুক্তার হোসেন রিপন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে সামাজিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে হোপের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ