,

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত দুইজনের মধ্যে আলিমুজ্জামান সাজুর মরদেহ (৪৫) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। তবে নিহত রেবতি সরকারের মরদেহ ভারতে সৎকার করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বুধবার, ১৯ আগস্ট ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে মো. আলিমুজ্জামান সাজু (৪৫) ও তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার (৩৭) নিহত হন

তারা উভয়ই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সেখানে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন তারা। রাতে ওই হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশী ৭ জন নিহত হন। তাদের মধ্যে দুইজন সাতক্ষীরার।

এদিকে দুইদিন আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়। এর মধ্যে আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে আনা হয়েছে।

রেবতি সরকারের দেবর সঞ্জয় সরকার জানান, রেবতি সরকারের ছেলে ভারতে অবস্থান করায় সেখানে তার মরদেহ সৎকার করা হয়েছে।

ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, দুপুর ১২টার পর সাজুর মরদেহ তারা গ্রহন করেছেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে