,

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

news-image

অনলাইন ডেস্ক : ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নায় যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বাণিজ্যিক উদ্যোগের অংশ হিসেবে ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ৪৬ বছর বয়সী এই সাবেক তারকা। অন্তত একটি আনুষ্ঠানিক ম্যাচে তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে রাভেন্নার।

বৃহস্পতিবার উত্তর ইতালির ফোরলি বিমানবন্দরে পৌঁছান রোনালদিনহো। নতুন মৌসুম উপলক্ষে ক্লাবের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তার আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

ইতালিতে পৌঁছানোর পর রাভেন্না সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদিনহোর কয়েকটি ছবি প্রকাশ করে। ছবিগুলোতে নিজের পরিচিত ভঙ্গিতে দেখা যায় সাবেক এই ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে।

গত জুনে পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছিলেন রোনালদিনহো। এরপর রাভেন্নার হয়ে আবারও মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। তবে কোন ম্যাচে তাকে খেলতে দেখা যাবে, তা এখনো নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ।

ইতালিতে রোনালদিনহোর পুরোনো স্মৃতিও রয়েছে। মিলান ক্লাবের হয়ে আড়াই মৌসুম খেলেছিলেন তিনি। ইতালিতে আসার পথে মিলানে ক্রোয়েশিয়ার তারকা লুকা মদরিচের সঙ্গেও তার দেখা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রোনালদিনহো।

রাভেন্নার সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানির সঙ্গে রোনালদিনহোর দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। ২০২৪ সালে চিপ্রিয়ানি ব্যক্তিগত উদ্যোগে ক্লাবটি কিনে নেন। ক্লাবটির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো এবং বাণিজ্যিক পরিসর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবেই রোনালদিনহোকে যুক্ত করা হয়েছে।

রাভেন্নার এই উদ্যোগে বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি নাইকির সঙ্গে চুক্তিও রয়েছে। এর আগে প্রায় দুই মাস আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে রোনালদিনহোর আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়েছিল।

তখন ফুটবলে ফেরার প্রসঙ্গে রোনালদিনহো জানিয়েছিলেন, খেলাটির আনন্দই তাকে আবার মাঠে ফিরতে অনুপ্রাণিত করেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে