,

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি বাতিল

news-image

অনলাইন ডেস্ক :বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা দেওয়া স্থগিত রাখার মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছে দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের পর্যবেক্ষণ, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র দপ্তর তার আইনগত এখতিয়ার ছাড়িয়ে গেছে।

শুক্রবার নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক জিনেট ভার্গাস এ রায় দেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নেওয়া ভিসা স্থগিতের নীতি বিদ্যমান ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিচারকের মতে, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে একটি দেশের সব নাগরিকের অভিবাসন ভিসা ব্যাপকভাবে আটকে দেওয়া বর্তমান আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। কনসুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদন প্রক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের ক্ষেত্রেও আইনে নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

এই নীতির বিরুদ্ধে মামলা করে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার নামের দুটি অধিকার সংগঠন। তাদের সঙ্গে ভিসা আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে থাকা তাদের নাগরিক স্বজনরাও মামলায় যুক্ত ছিলেন।

চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আলবেনিয়া ও বসনিয়াসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশও তালিকায় ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তালিকাভুক্ত দেশগুলোর কিছু অভিবাসী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন। সেই আশঙ্কা থেকেই ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

তবে নাগরিক অধিকার সংগঠনগুলো শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। তাদের অভিযোগ ছিল, জাতীয়তার ভিত্তিতে ভিসা স্থগিতের মাধ্যমে আবেদনকারীদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

আদালতের রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ