,

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ফরিদপুরে চলতি বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ১১ জন ভর্তি হয়েছেন।

মারা যাওয়া নারী নাসরিন সুলতানা (৩০) ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার বাসিন্দা। তিনি দুই সন্তানের মা ছিলেন। গত মঙ্গলবার ডেঙ্গুর উপসর্গ নিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।

স্বজনদের তথ্য অনুযায়ী, গত রোববার জ্বরে আক্রান্ত হওয়ার পর নাসরিনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বিভিন্ন পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ করেছেন তার স্বামী মিরাজ শেখ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয় এবং ফল পজিটিভ আসে। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মিরাজ শেখের অভিযোগ, শুরুতেই ডেঙ্গু শনাক্ত হলে আরও দ্রুত ও কার্যকর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর সরকারি হাসপাতালগুলোতে এ পর্যন্ত ১৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে