,

‘আমরা খুব ভালো বন্ধু’

news-image

বিনোদন ডেস্ক : প্রাক্তন স্বামী সোহেল খানের ব্যক্তিগত স্বভাব ও জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেছেন সীমা সাজদেহ। বিবাহবিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। সম্প্রতি তারকা দম্পতি নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর সঙ্গে এক কথোপকথনে সোহেলের জীবনের নানান জানা-অজানা দিক তুলে ধরেন তিনি।

সীমা জানান, সোহেল ব্যক্তিগত পরিসর পছন্দ করেন এবং নিজের মতো থাকতে ভালোবাসেন। তিনি সবার সঙ্গে মানিয়ে নিতে পারলেও অতিরিক্ত কথাবার্তায় স্বচ্ছন্দ নন।

মূলত নিজের চেনা পরিবেশেই থাকতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সোহেলের ব্যক্তিগত চরিত্র বর্ণনা করতে গিয়ে সীমা বলেন, ‘ও নিজের চেনা পরিসরেই থাকতে ভালোবাসে। সোহেল আসলে অভ্যাসের দাস। বাঁধা নিয়মানুবর্তিতা মেনে চলতে ভালোবাসেন।’

বিচ্ছেদের পরে তাদের সমীকরণ নিয়েও সীমা কথা বলেছেন, ‘আমাদের সব সিদ্ধান্তের কেন্দ্রেই রয়েছে আমাদের দুই ছেলে। সোহেল খুব আবেগপ্রবণ মানুষ। শোয়ের পরিবেশে থাকার কারণে ও হয়তো আরও আবেগপ্রবণ হয়ে পড়েছিল।’

আমরা খুব ভালো বন্ধু উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে আমরা আমাদের সন্তানদের জন্য এক সঙ্গেই কাজ করি। খুব সুন্দর ভাবে সহ-অভিভাবকের দায়িত্ব পালন করছি। আজ আমরা খুব ভালো বন্ধু।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

নবীনগরে হোমিওপ্যাথিক সোসাইটির সম্মেলন, সভাপতি আবু হানিফ সম্পাদক কমল দেবনাথ