,

ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান-সুনেরাহ

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টারে যুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের ‘চ্যাপ্টার ১৪’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের পর্বের গল্প শেষ হওয়ার পর এবার নতুন গল্প ও নানা চমক নিয়ে ফিরছে ধারাবাহিকটি। নতুন চ্যাপ্টারের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন রাফসান ও সুনেরাহ।

ব্যাচেলর ফ্ল্যাটের পরিচিত হাস্যরস ও নানা ঘটনার মধ্যে তাদের উপস্থিতি গল্পে নতুন মোড় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই তারকার অংশগ্রহণ ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

অসুস্থতার কারণে বিরতির পর ‘চ্যাপ্টার ১৩’ দিয়ে ফেরার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা।

আজ সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে একসঙ্গে ‘চ্যাপ্টার ১৪’-এর আটটি পর্ব প্রকাশ করা হবে। এগুলো ১০৫ থেকে ১১২ নম্বর পর্ব।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে