,

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাহিদের আপত্তি

news-image

অনলাইন ডেস্ক : সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের প্রতি সম্মান দেখায়নি এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার দাবি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের মতো রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রভাব দেখা যাচ্ছে।

তিনি বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও মর্যাদাপূর্ণ হতো। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতো। কিন্তু বর্তমান ব্যবস্থায় সে ধরনের পরিবর্তন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ জানান, রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা এবং জনগণের কাছে গণতন্ত্র ও নির্বাচনপ্রক্রিয়া নিয়ে বার্তা পৌঁছে দিতেই তাদের দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে।

নাহিদ ইসলামের ভাষ্য, সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও তারা নির্বাচনে প্রার্থী দিয়েছে, যাতে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এ প্রক্রিয়া নিয়ে জনমনে আরও সচেতনতা তৈরি হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে