,

কিয়েভে রুশ হামলায় নিহত ১২

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। বৃহস্পতিবার ভোরের এ হামলায় রাজধানীর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, সোলোমিয়াস্কি এলাকায় একটি নয়তলা আবাসিক ভবনে হামলার পর আগুন ধরে যায়। ভবনটির ওপরের কয়েকটি তলা ধসে পড়ে এবং সেখানেই সাতজন নিহত হন। হামলায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকাতেও আবাসিক ভবন, গুদাম, স্কুল, শিশু হাসপাতাল ও বাণিজ্যিক স্থাপনা রয়েছে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকের তথ্য অনুযায়ী, হামলার পর প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পরে অর্ধেকের বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।

কিয়েভের আশপাশের এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সেখানে আরও একজন নিহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে ক্ষতিগ্রস্ত ভবন থেকে মানুষকে উদ্ধারে কাজ করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ ও আশপাশে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কোর দাবি, ড্রোনের যন্ত্রাংশ উৎপাদনকারী স্থাপনা, সামরিক গুদাম ও লজিস্টিকস কেন্দ্রসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

এদিকে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা অব্যাহত রেখেছে। হামলার সময় একটি রুশ ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত এবং আরেকটি মলদোভার আকাশসীমা অতিক্রম করেছে বলে দেশ দুটির কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে যুদ্ধ চলছে। সংঘাত বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও এখনো স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়নি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে