,

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগে এসব ভাতা ও উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছিল ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত। তবে সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কারণে অনেক আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। তাদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। পাশাপাশি হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতাধীন ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্যও আবেদন গ্রহণ করা হবে।

আগ্রহীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আগের নির্দেশনা ও শর্তগুলো অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়গুলোকে বর্ধিত সময়ের মধ্যে আবেদন গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে