,

চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা, জরিমানা বলাকাকে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে চালুর প্রথম দিনেই পিংক বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বলাকা পরিবহনের একটি বাস। মঙ্গলবার পিংক বাসটি সড়কে নামার পরপরই এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ট্রাফিক পুলিশ। পরে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করবে।

এ ছাড়া ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে এবং আরও চারটি বাস এ সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব বিশেষ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে