,

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ৭৫৩

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে—দুই জায়গাতেই ১৩৫ জন করে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬, বরিশালে ৯৮, চট্টগ্রামে ৯৪, ময়মনসিংহে ৬১, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৫১, রাজশাহীতে ৪৬, রংপুরে ২৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬০১ জন। এর মধ্যে আগস্টেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯১ জন। জুলাইয়ে এ সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ এবং জুনে ২ হাজার ৯০৭ জন।

এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে চলতি আগস্ট মাসে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়