,

অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের প্রথমবারের মতো টেস্টে হারিয়ে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেয়েছে টাইগাররা।

দলটি জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে দেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গর্বের বিষয়। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা, দক্ষতা এবং দলগত প্রচেষ্টার কারণেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী দলের ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। সিরিজের পরের ম্যাচেও ভালো পারফরম্যান্স করে বাংলাদেশ সিরিজ জয়ের সুযোগ কাজে লাগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে সেই সাফল্যের সঙ্গে যুক্ত হলো আরও একটি ঐতিহাসিক অধ্যায়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে