,

ফের শাকিবের নায়িকা ইধিকা

news-image

অনলাইন ডেস্ক : শাকিব খান ও ইধিকা পাল আবারও জুটি বাঁধছেন। মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানা গেছে।

তবে নির্মাতা এখনো আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি। সংশ্লিষ্টদের মতে, এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে বিষয়টি জানানো হবে।

‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর পর এটি হবে শাকিব-ইধিকার তৃতীয় সিনেমা। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ‘নিঃস্ব’-এর শুটিং শুরু হবে। সিনেমাটি নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেকের পর ইধিকা পাল দর্শকের নজর কাড়েন। এরপর ‘বরবাদ’-এও শাকিব খানের সঙ্গে অভিনয় করেন তিনি। ‘বরবাদ’ দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হয় মেহেদী হাসান হৃদয়ের।

‘নিঃস্ব’ তাই শাকিব-ইধিকার জনপ্রিয় জুটির তৃতীয় অধ্যায়ের পাশাপাশি ‘বরবাদ’-পরবর্তী পরিচালক-অভিনেতা জুটির নতুন কাজ হিসেবেও আগ্রহ তৈরি করছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে